বেসরকারি ১৭টি হাসপাতালে করোনা টেস্ট করা যাবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
দেশের ১৭টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের আউটডোরেও এখন করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে নমুনা পরীক্ষা করা যায়। শুক্রবার করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘ঢাকা শহর বা অন্যান্য জায়গায় বেসরকারি ক্লিনিক, হাসপাতাল যেগুলো আছে, তাদের নমুনাও তারা আউটডোর বেসিসে পরীক্ষা করতে পারেন। নমুনা সংগ্রহ করেও হাসপাতাল ও ক্লিনিকগুলো তাদের কাছে পৌঁছাতে পারেন বা তারা ওখানেও আউটডোর বেসিসে নমুনা সংগ্রহ করেও পরীক্ষা করতে পারেন।’
তিনি জানান, দেশের ১৭টি বেসরকারি পর্যায়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে করোনা শনাক্তে আরটি-পিসিআর পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৪টি ও ঢাকার বাইরে ৩টি।
ঢাকার মধ্যে হাসপাতালগুলো হলো- এভারকেয়ার হাসপাতাল (সাবেক এ্যাপোল হসপিটাল), স্কয়ার হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল। ঢাকার ল্যাবএইড হাসপাতাল ও কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালকেও অনুমতি দেয়া হয়েছে। তবে তারা এখনও কার্যক্রম শুরু করেনি।
ঢাকার বাইরের অনুমতি দেয়া হাসপাতালগুলোর মধ্যে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল।
এছাড়া ডায়াগনস্টিক সেন্টার হিসেবে করোনা পরীক্ষার অনুমতি পেয়েছে প্রভা হেলথ ডায়াগনস্টিক বাংলাদেশ লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক, ডিএমএফআর মনিকুলার ল্যাব ডায়াগনস্টিক, ডিএনএ সলিউশন লিমিটেড এবং চট্টগ্রামে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি।
তাছাড়াও আইসিডিডিআরবিকেও (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) অনুমতি দেয়া হয়েছে।
নাসিমা সুলতানা বলেন, ‘এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে, আইসিডিডিআরবি ও প্রভা হেলথ বাংলাদেশ লিমিটেড সরকারের দেয়া কিট দিয়ে সরকারের নমুনা পরীক্ষা করে দেয়। এছাড়া তারা নিজেরাও বেসরকারিভাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করতে পারেন। যখন সরকারের পাঠানো নমুনা তারা পরীক্ষা করবেন, তখন সরকারের দেয়া আরটি পিসিআর কিট দিয়ে তারা পরীক্ষা করবেন। তাদের নিজেদের রোগী বা নিজেদের ব্যক্তিকে তারা বেসরকারি যে নিয়ম আছে, সেই অনুযায়ী পরীক্ষা করবেন।’
বেসরকারি ল্যাবরেটরি বা হাসপাতালে করোনা পরীক্ষায় সরকার নির্ধারিত ফি-৩৫০০ টাকা। কিন্তু নমুনা সংগ্রহে বাড়িতে গেলে সেক্ষেত্রে আরও ১ হাজার টাকা ক্লিনিকগুলো গ্রহণ করতে পারবে।
-জেডসি
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন




