ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৮:৫৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

বেড়েছে চালের দাম, সব্জির বাজার স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৫৬ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার

রাজধানীর বাজারে আজ মঙ্গলবার বেড়েছে চালের দাম। চালের বাজারে গিয়ে দেখা গেছে, সরু চাল কেজিতে ২ থেকে তিন টাকা, মোটা চালের দাম বেড়েছে এক থেকে দেড় টাকা।

 

এ জন্য ধানের বেশি দাম ও চাল আমদানিতে বাড়তি শুল্ক আরোপের প্রস্তাবকে দায়ী করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, চালের দাম বাড়ার যৌক্তিক কারণ দেখছে না খাদ্য অধিদপ্তর। পর্যাপ্ত মজুদ থাকায় উদ্বেগের কারণ নেই বলেও মনে করছেন তারা। খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসেবে, দেশে খাদ্যশস্যের মজুদ আছে তেরো লাখ টন। এর মধ্যে চালের মজুদ ১০ লাখ ৩৮ হাজার টন।

 

সব্জির বাজারে দামের কোন তারতম্য ঘটেনি। প্রতি কেজি কাঁকড়ল ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, শসা ৪০ টাকা, ঢেঁড়স, পটল ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, গাজর ৪০ টাকা, করল্লা ৪৫, চিচিঙ্গা ৪০ টাকা কেজি, কাঁচা মরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

আর দেশি পেঁয়াজ বাজার ও মানভেদে ৩২ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি।

 

বাজারে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ২৬-২৮ টাকা ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়। ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০-১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

 

মাছের বাজারে প্রতিকেজি রুই ও কাতলা ২৮০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ১৫০-১৬০ টাকা, শিং মাছ আকারভেদে ৪৫০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩৮০ টাকা, পাঁচমিশালী ৩০০ থেকে ৪০০ টাকা, কাচকি মাছ ২৪০-২৫০ টাকা, টাকি মাছ ৩৫০ টাকা, চিংড়ি মাছ আকারভেদে ৫০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।