ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ০:৫৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-ফাইভ দুটোই বেড়েছে। ১০টি শিক্ষাবোর্ডে এবার পাস করেছে ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-ফাইভ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন।

গতবার ১০ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। সে হিসেবে গতবারের তুলনায় এবার ৭.২৯ শতাংশ বেশি পাস করেছে।

গতবার জিপিএ-ফাইভ পেয়েছিলেন ২৯ হাজার ২৬২ জন। এবার জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৫৮৬ জন। গতবারের তুলনায় এবার এই সংখ্যা ১৮ হাজার ৩২৪ জন বেড়েছে।

বুধবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সব বোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন। তারাও পৃথকভাবে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন।

দুপুর একটায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

-জেডসি