বেড়েছে সব পণ্যের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:২০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
রাজধানীর বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছে। বেড়েছে সবজি, মসলা, মাছ ও ব্রয়লার মুরগির দাম। বাজারে আজ সেরকম ক্রেতাও নেই।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেল।
সবজির বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরনের সবজির মধ্যে বেগুন ৪০ থেকে ৫০ টাকা, শিম ১০০ -১১০ টাকা, পটল, চিচিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা, ঢেঁড়স ৩৫ থেকে ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কাকরল ৫০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, আলু ২৫ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, কচুর মুখী, কচুর লতি ৩৫ থেকে ৪০ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি আমদানিকৃত পেঁয়াজ ২৫ থেকে ৩৫ টাকা,দেশি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। জিরার দাম ৩৬০ টাকা কেজি, এলাচি ১৭২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগীর দাম আবার বাড়ছে। কেজিতে ৫ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়। খাসি ৭৫০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে।
প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১০৮ টাকায়, মসুর ডাল ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। চাল নাজির ৭০ টাকা, মিনিকেট ৬০ টাকা, মিনিকেট (সিরাজ) ৬০ টাকা, ২৯ চাল ৫০ টাকা, ২৮ চাল ৫০ টাকা, মোটা চাল ৪৮ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।
মাছের বাজারে সরবরাহ পর্যাপ্ত হলেও দাম বাড়ছে। বাজারে বিভিন্ন ধরনের মাছের মধ্যে কৈ ১৫০ থেকে ২০০ টাকা, পাবদা ৫০০ থেকে ৬০০ টাকা, চাষের পাঙ্গাস ১৪০ থেকে ১৭০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, ট্যাংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়।
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






