ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ১৯:৩৭:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

বৈরুতে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৪

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় আরো এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই নিয়ে বৈরুতের ওই বিস্ফোরণের ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু হলো। আহত হয়েছেন আরো ৭৮ জন। তাদের মধ্যে ২১ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য রয়েছেন বলে জানিয়েছেন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন।

নিহত বাংলাদেশিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি ও মো. রাসেল, মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।

প্রথম সচিব মামুন জানান, আহতদের মধ্যে ৮-১০ জনের মতো বর্তমানে হাসপাতালে আছেন। বাকিদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া আহত নৌবাহিনীর ২১ সদস্যের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো জানান, বিস্ফোরণস্থলের ৪ থেকে ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত হলেও বাংলাদেশ দূতাবাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় বিস্ফোরণটি ঘটে। এর তীব্রতা এতটাই ছিল যে গোটা শহরই ভূমিকম্পের মত কেঁপে ওঠে। বহুদূর পর্যন্ত বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।কম্পন অনুভূত হয় ২৪০ কিলোমিটার দূরের দ্বীপরাষ্ট্রেও। ভয়াবহ এ বিস্ফোরণ প্রাণ কেড়ে নিয়েছে ১৩৫ জন। আহত হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষ। লন্ডভন্ড হয়েছে শহর। ঘরহারা হয়েছে অন্তত ৩ লাখ মানুষ।ভয়াবহ এই ঘটনায় দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

-জেডসি