বৈশ্বিক করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর তালিকা প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। বিশ্বজুড়ে লাগামছাড়া হয়ে উঠছে কোভিড-১৯ সংক্রমণ। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসাস। বর্তমানে বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা প্রায় ৭২ লাখ। মৃত্যু চার লক্ষেরও বেশি। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরও শঙ্কাজনক। সংক্রমণের গতি বাড়ছে লাতিন আমেরিকার দেশগুলোতে। ভয়ানক অবস্থা ব্রাজিল, মেক্সিকোতে। দক্ষিণ আমেরিকায় সংক্রামিত ১২ লক্ষেরও বেশি। মৃত্যু হয়েছে ৬০ হাজারের বেশি মানুষের।
ঘেব্রেইসাসের বক্তব্য, চীন থেকে ডিসেম্বরে যে ভাইরাল ছড়িয়ে পড়ার খবর মিলেছিল ধীরে ধীরে তার ভরকেন্দ্র হয়ে ওঠে পূর্ব এশিয়া, ইউরোপের দেশগুলি। ইতালিতে মৃত্যুমিছিল শুরু হয়ে যায়। তবে ইতালি এখন সংক্রমণে রাশ টেনেছে অনেকটাই। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৫ হাজারের কাছাকাছি। সে তুলনায় সংক্রমণের নিরিখে ইতালিকে টপকে গেছে ব্রাজিল, রাশিয়া, স্পেন, ব্রিটেন ও ভারত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ১০ দিনে প্রতিদিনই এক লক্ষের বেশি সংক্রমণের খবর মিলছে। আগামী দিনে মধ্য ও দক্ষিণ আমেরিকায় সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে। কিছু দেশ অর্থনীতিকে চাঙ্গা করতে লকডাউন শিথিল করার কথা ভাবছে। কিন্তু তাতে বিপদ আরও বাড়বে।
টেড্রস জানিয়েছেন, গত রবিবার বিশ্বে যত সংক্রমণ ধরা পড়েছে তার ৭৫ শতাংশই ছিল আমেরিকা ও দক্ষিণ এশিয়ার অন্তত দশটি দেশের।
নিউজিল্যান্ড করোনা-মুক্ত হলেও ব্রাজিলের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্ত সাত লাখের বেশি। মৃত্যু হয়েছে ৩৭ হাজার। একটি সমীক্ষা রিপোর্টে অনুমান করা হয়েছে, জুন শেষের মধ্যে সংক্রমণের সংখ্যা ১০ লক্ষ ছাড়াবে। মৃত্যু পেরিয়ে যাবে ৫০ হাজার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর সাও পাওলোর আকাশ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, কবরস্থানগুলিতে সার দিয়ে মাটি খুঁড়ে জায়গা তৈরি করা হচ্ছে গণকবর দেওয়ার জন্য। সংক্রমণের হার বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর উপরেই দোষ চাপিয়েছেন অনেকে।
মেক্সিকোয় গত সপ্তাহে সব চেয়ে খারাপ অবস্থা ছিল। সব চেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে গত সাত দিনে। রাশিয়াতেও সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। এখনও অবধি ৪ লাখ ৭৬ হাজার মানুষ আক্রান্ত। স্পেনে সংক্রামিত তিন লাখ ছুঁতে চলেছে। ব্রিটেনের হালও এক। সেখানেও সংক্রামিত ২ লাখ ৮৭ হাজারের কাছাকাছি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও অবধি ১১০টি দেশে ৫০ লক্ষের বেশি পিপিই পৌঁছে দেওয়া হয়েছে। আরও ১২ কোটির বেশি পিপিই পৌঁছে দেওয়া হবে ১২৬টি দেশে।
-জেডসি
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট







