বোন ইয়ো জংকে পদ থেকে সরিয়ে দিয়েছেন কিম!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিয়ে বিশ্ববাসীর আগ্রহের কমতি নেই। তাই কয়েকদিন পরপরই তাকে নিয়ে নিত্য নতুন সব খবর বেরোয় । তবে বেশিরভাগ ক্ষেত্রে সত্য-মিথ্যা যাচাই করা সম্ভব হয় না। এবার নতুন খবর হলো উত্তর কোরীয় এই নেতা নাকি তার বোনকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। এছাড়া নতুন বছরে আরও ক্ষমতাশালী হয়েছেন তিনি।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কিম জং উন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শক্তি বৃদ্ধির খবরে যতটা না সরগরম সে দেশ, তার থেকেও হইচই ফেলে দিয়েছে সম্রাটের বোন কিম ইয়ো জংয়ের পদাবনতি ঘিরে। হ্যাঁ, কিমের বোনের ‘ডিমোশন’ হয়েছে বলে শোরগোল পড়ে গিয়েছে।
রবিবার কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়। আগামী ৫ বছরের উত্তর কোরিয়ার কূটনীতি, সামরিক, অর্থনৈতিক নীতি নির্ধারণ করবে এই কমিটি। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পরিচালন কমিটির নয়া তালিকা থেকে বাদ পড়েছে কিমের বোনের নাম। তাহলে কিম ইয়ো জংয়ের স্টেটাস কী? সোমবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো রীতিমতো এ প্রশ্নই খাড়া করেছে।
সেন্ট্রাল কমিটির সদস্য পদে বহাল রয়েছেন কিম ইয়ো জং। গত বছরের আগস্টে কিং জং উনের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে কিম ইয়ো জংয়ের নাম উত্থাপন করা হয়েছিল। সিওল ও ওয়াশিংটনের মধ্যে নীতিমালা গঠনের দায়িত্বও কিমের বোনের কাঁধে দেওয়া হয়েছিল। এই প্রেক্ষিতে নয়া তালিকা থেকে কিমের বোনের নাম বাদ পড়ায় জল্পনা ছড়িয়েছে।
এ প্রসঙ্গে সিউলে কিউঙ্গনাম বিশ্ববিদ্যালয়ে উত্তর কোরিয়ান স্টাডিজের এক অধ্যাপক লিম ইউল চুল সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘ওর স্টেটাস নিয়ে এখনই কোনও উপসংহার টানা ঠিক হবে না। কারণ উনি এখনও সেন্ট্রাল কমিটির সদস্য পদে রয়েছেন। হয়তো ওকে অন্য কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে’।
অন্যদিকে, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদে বসেছেন কিম জং উন। অতীতে এই পদে আসীন ছিলেন তাঁর বাবা। ২০১২ সালে মরণোত্তর সম্মান দিয়ে সাধারণ সম্পাদক পদে কিমের বাবার নাম ঘোষণা করা হয়েছিল।
-জেডসি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










