বোনের লাশ বাড়িতে এনে মাকে মৃত পেলেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
গাজীপুর মহানগরীর হাড়িনাল উত্তরপাড়া এলাকা থেকে বুধবার সকালে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন- ওই এলাকার মৃত শাহজাহান মিয়ার স্ত্রী বুকল আক্তার (৫৫) ও জর্ডান প্রবাসী মেয়ে আঁখি আক্তার (২৮)।
তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আলমগীর ভূইয়া জানান, অসুস্থতার কারণে আট দিন আগে আঁখি আক্তার জর্ডান থেকে দেশে ফেরেন। তার মা বুকল আক্তার মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাকে পাবনায় মানসিক হাসপাতালে কিছুদিন আগে চিকিৎসাও দেয়া হয়।
তিনি জানান, রাতে আঁখি অসুস্থ হয়ে পড়লে তাকে ছোট বোন লাকি আক্তার হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। বোনের লাশ হাসপাতাল থেকে নিয়ে বাড়ি ফিরে মাকে মৃত অবস্থায় খাটের বিছানার ওপর পড়ে থাকতে দেখেন লাকি।
ওসি জানান, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় লাকি আক্তার বাদী হয়ে সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
সূত্র : ইউএনবি
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন








