বোমা বিধ্বস্ত শহরে জীবনযুদ্ধে সদ্যজাত শিশুরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
অবরুদ্ধ খারকিভ শহরে জীবনের জন্য লড়াই করছে সদ্যজাত শিশু পলিনা। তার বয়স মাত্র পাঁচ দিন এবং যখন সে জন্মেছিল, তখন তার ওজন ছিল দেড় পাউন্ডেরও কম (মাত্র ৬৩০ গ্রাম)।
ভিক্টোরিয়া নামে আরেকটি শিশু, জন্মকালে যার ওজন ছিল ৮০০ গ্রাম, তার মা কিয়েভ থেকে পালিয়ে আসেন। শিশুটি তার যমজ বোন ভেরোনিকার সঙ্গে মার্চের প্রথম দিকে লভিভের পেরিনেটাল হাসপাতালে জন্মগ্রহণ করে। সে সবেমাত্র তার প্রথম কিলোগ্রাম অতিক্রম করেছে।
এই দুটি ছোট কন্যা শিশু, যার মধ্যে একজন শরণার্থী, অন্যটি রাশিয়ান বাহিনীর দ্বারা বোমাবর্ষিত একটি শহরে জীবনের জন্য সংগ্রাম করছে। তাদের মতো অনেককে নিয়েই এখানে মা এবং ডাক্তাররা কঠিন অবস্থার মুখোমুখি হচ্ছেন।
যে ক্লিনিকে পলিনার জন্ম হয়েছিল, সেই ক্লিনিকের পরিচালক ইরিনা কন্ড্রাটোভা জানান, এখানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পলিনার মতো অকালপক্ক প্রসব বেড়ে গেছে।
ইরিনা বলেন, "যুদ্ধের ফলে সংক্রমণ, চিকিৎসা সহায়তার অভাব, অপুষ্টি- এসবই অকালপক্ক শিশু জন্মের ঝুঁকি তৈরি করেছে।" এখন তার ক্লিনিকে মোট শিশু জন্মের ৫০ শতাংশই অকালপক্ক প্রসবের শিকার বলেও জানান তিনি।
বর্তমানে ইউক্রেনজুড়ে সমস্ত হাসপাতালে অবশ্য এমনটা ঘটছে না। তবে লভিভের প্রসূতি হাসপাতালে অকালপক্ক প্রসব দ্বিগুণ বেঁড়েছে। দশজনের মধ্যে একজন থেকে এখন পাঁচজনের মধ্যে একজন হয়েছে। সাম্প্রতিক সময়ে এই হাসপাতালেই সংঘাতপূর্ণ অঞ্চল থেকে সন্তানসম্ভবা মায়েদের আগমণ ঘটছে।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যেই রুশ বিমান হামলার ঘটনায় সদ্যজাত শিশুদের নিবিড় পরিচর্যায় রাখার জন্য একটি বিশেষ ভূগর্ভস্থ বাঙ্কারও নির্মাণ করেছে। সূত্র- বিবিসি।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










