ব্যবসায়ীদের বাণিজ্যের শর্ত মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫১ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যবসায়ী সম্প্রদায়কে স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের রীতি-নীতি, শর্ত এবং জাতিসংঘের টেকসই নীতিমালা অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল বুধবার ৯ জানুয়ারি ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯’ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহবান জানান।
তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যের যুগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অন্যান্য দেশের সঙ্গে আমাদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, সংস্কৃতি ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদায় অভিষিক্ত হওয়ার ফলে স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে বহুবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ইতোমধ্যে পণ্য ও বাজার বহুমুখীকরণ, গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং বাজার প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রপ্তানিকারকদের নানাবিধ প্রণোদনা প্রদান করে আসছে। সেইসাথে, সরকার পরিবেশবান্ধব সবুজ কারখানা স্থাপন, উন্নত প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী কৌশল প্রয়োগ এবং শ্রমিকের কল্যাণ ও মানসম্মত কর্ম পরিবেশ নিশ্চিতকরণের জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি, রাস্তাঘাট ও পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক অঞ্চল গঠনসহ অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়ন করছে। এ সকল উদ্যোগের ফলে ব্যবসা বাণিজ্যে যেমন গতি সঞ্চারিত হচ্ছে তেমনি অর্থনৈতিক অগ্রগতিও ত্বরান্বিত হচ্ছে।
শেখ হাসিনা বলেন, বৈশ্বিক প্রবণতা বিবেচনায় রেখে বাংলাদেশের বাণিজ্য নীতিসমূহ বিনিয়োগবান্ধব করা হয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্ব বাজারে আমাদের উৎপাদিত দ্রব্য ও সেবা সরবরাহে উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগ এবং কর্মদক্ষতায় ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
তিনি বলেন, ‘আমাদের উদ্যোক্তাগণ পারস্পরিক কল্যাণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে স্থানীয় এবং বৈশ্বিক অংশীদারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্বারোপ করবে।
প্রধানমন্ত্রী ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯’ এর সার্বিক সাফল্য কামনা করে এই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের স্বাগত জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো’র যৌথ উদ্যোগে মাসব্যাপী ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯’ আয়োজন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







