ব্যবসায়ীদের মালামাল বের করছেন আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মালামাল বের করতে ব্যবসায়ীদের পাশাপাশি সহযোগিতা করছে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা নিজেদের ঘাড়ে করে ব্যবসায়ীদের মালামাল বের করছেন।
শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) খ মহিদ উদ্দিন জানান, ঘটনার শুরু থেকেই বাংলাদেশ পুলিশ অগ্নিনির্বাপন কাজে সহায়তা করছে। সেই সাথে উৎসুক জনতার নিয়ন্ত্রণ করছে। এছাড়াও যে সম্পদের ক্ষতি হতে থাকে সেই সম্পদগুলো রক্ষার জন্য পুলিশ সহায়তা করে আন্তরিকভাবে।
খ মহিদ উদ্দিন বলেন, আপনারা খেয়াল করে দেখবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নিজেদের ঘাড়ে করে প্রচুর মালামাল বের করছে। প্রায় ২ ঘণ্টা ধরে পুলিশের সদস্যরা মালামাল বের করার চেষ্টা করছে। পাশাপাশি উৎসুক জনতাকে কন্ট্রোল করছে। ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থার লোকেরা যাতে ঠিকভাবে কাজ করতে পরে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ৮ জন ফায়ার সার্ভিসের কর্মী ও একজন স্বেচ্ছাসেবী। আর ফায়ার সার্ভিসে ৩০টি ইউনিটের সদস্যরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের। এছাড়া যোগ দিয়েছে সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, অরক্ষিত বৈদ্যুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, এক লাইন থেকে একাধিক সংযোগ দেওয়ার কথা। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











