ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
নির্মাতা কাজল আরেফিন অমির আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এখন অনেকটাই জমজমাট। পুরনো চরিত্র কাবিলা, হাবু, পাশা, নেহালদের সঙ্গে নতুন মুখ দেখা যাবে, এমনটা আভাস আগেই দিয়েছিলেন নির্মাতা; অবশেষে তার দেখা মিলল।
মূলত, নতুন চরিত্র নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া; আর তার নতুন এই চরিত্রটির নাম স্পর্শ।
এবারের সিজনে নতুন নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। এক মাস আগে নির্মাতা জানান, অর্চিতা স্পর্শিয়া যুক্ত হচ্ছেন এই ধারাবাহিকে। তবে কোন চরিত্রে থাকছেন- তা রাখা হয় গোপন। এতে দর্শকদের আরও কৌতূহলী করে তুলেছিলেন নির্মাতা।
আবার, সিরিজের শুটিংয়ের কিছু ছবি ফাঁস হলেও মুখটি ছিল অধরা। অবশেষে ১১ ডিসেম্বর সিরিজের সপ্তম পর্ব (চ্যাপ্টার ৭) মুক্তির পর সেই রহস্যের পর্দা উঠল; আলোচিত সেই চরিত্রটিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। যিনি ‘স্পর্শ’ চরিত্রে দেখা দিয়েছেন; ব্যাচেলর ফ্ল্যাটের ওপর তলার নতুন ভাড়াটিয়া।
স্পর্শিয়ার এই আকস্মিক উপস্থিতি নতুন উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলে। সঙ্গে গল্পের নতুন রহস্য তো থাকছেই!
উল্লেখ্য, অভিনয়শিল্পীদের মধ্যে অর্চিতা স্পর্শিয়া এরই মধ্যে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছেন। চরিত্র নির্বাচনে সচেতনতা এবং অভিনয়ের গভীরতার কারণে তার এই প্রত্যাবর্তনকে দর্শকরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬









