ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৭:৩৫:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ব্যারিস্টার তুরিন আফরোজকে আদালতের শোকজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

পৈতৃক বাড়ির দখল নিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে শোকজ নোটিশ দিয়েছেন আদালত।সোমবার (১৩ জুন) ঢাকা যুগ্ম-জেলা জজ আদালত-৫-এ নোটিশ প্রদান করেন। তুরিন আফরোজের মা ও ভাইয়ের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মনজুর রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত তুরিন আফরোজকে এই মর্মে শোকজ করেছেন যে, কেন বিবাদীপক্ষকে বাড়ির দখল বুঝিয়ে দেওয়া হবে না। ১০ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন আদালত।

আইনজীবী বলেন, ঢাকার উত্তরার বাড়িটি তুরিন আফরোজের দখলে রয়েছে। এই বাড়ির পাওনা দখলের অংশ তার ভাই ও মাকে বুঝিয়ে দিতে নির্দেশনা চেয়ে গত ৭ জুন আদালতে আবেদন জমা দেই। পরে ৮ জুন আদালতে এ বিষয়ে শুনানি হয়। আজ সোমবার (১৩ জুন) আদালত আদেশ দেন। ব্যারিস্টার তুরিন আফরোজ ২০১৭ সালের ১১ মে নিষেধাজ্ঞার একটি মামলা করেন তার ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে। এরপর আদালত ২০১৮ সালের ৮ মে উভয়পক্ষকে স্থিতাবস্থাসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেয়।

২০১৯ সালের ১৪ জুন রাতে ব্যারিস্টার তুরিন আফরোজের উত্তরা বাসার নিচে তার ভাই বাসার দারোয়ানের সঙ্গে হট্টগোল, চিৎকার-চেঁচামেচি করে জোরপূর্বক বাসায় প্রবেশ করার চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। ওই ঘটনায় তুরিন আফরোজ উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে এই বাড়ি নিয়ে এক সংবাদ সম্মেলন করে তুরিন আফরোজের মা ও ভাই অভিযোগ তুলেন।