ব্রাজিলিয়ান ভাষায় ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার
ব্রাজিলিয়ান পর্তুগীজ ভাষায় ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস বাঙালি জাতির ইতিহাস ও অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে মিশে থাকা বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের ব্রাজিলিয়ান পর্তুগীজে অনুবাদের মাধ্যমে এ ঐতিহাসিক ভাষণের ৫০তম বার্ষিকী উদযাপন করেছে।
ব্রাজিলের সার্বিক করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাবনতির প্রেক্ষিতে এবং দেশটির সরকারের এ সংক্রান্ত স্বাস্থ্য নির্দেশনার অনুসরণে সীমিত পরিসরে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হয়।
আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাজিলের ২১ কোটি জনগণ এবং এদেশে বসবাসকারী লাখ লাখ বিদেশির কাছে বঙ্গবন্ধুর উদাত্ত শব্দমালা পৌঁছে দেয়ার লক্ষ্যে দূতাবাস বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ব্রাজিলীয় পর্তুগীজ ভাষায় অনুবাদের উদ্যোগ নেয়। ভাষণ অনুবাদের এ দায়িত্ব দেওয়া হয় ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুল বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের প্রথিতযশা অধ্যাপিকা ড. রবার্ট সার্টোরি লুসো ডি কার্বালোকে। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে এই দ্বায়িত্ব পালন করেন।
জাতির পিতার দৃপ্ত উচ্চারণের ৫০ বছর পর ৭ মার্চ ২০২১ তারিখে ব্রাসিলিয়াস্থ’ বাংলাদেশ দূতাবাসে ঐ যুগান্তকারী ভাষণের ব্রাজিলীয় পর্তুগীজ অনুবাদটি পাঠ করা হয়। প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ভাষণের মর্ম উপলব্ধি করতে পেরে উপস্থিত ব্রাজিলীয় অতিথিরা অনেকেই আবেগপ্রবণ হয়ে ওঠেন।
উল্লেখ্য, অধ্যাপিকা ড. রবার্ট সার্টোরি জুম প্ল্যাটফর্মেূর মাধ্যমে পোর্ত আলেগ্রো শহর থেকে দূতাবাসের অনুষ্ঠানে যোগদান করেন।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে দূতাবাস কর্তৃক আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্ম দিবসে এই অনুবাদটির পুস্তিকা প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। এই প্রকাশনার মাধ্যমে ব্রাজিলের নাগরিকরা বঙ্গবন্ধুর সাথে সম্যক পরিচিতি লাভ করবে বলে দূতাবাস আশা প্রকাশ করছে।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








