ব্রাজিলে আবারও একদিনে সর্বোচ্চ আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
এক সপ্তাহের ব্যবধানে ব্রাজিলে আবারও একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। এতে করে দেশটিতে করোনাক্রান্তের সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে। প্রাণহানি ঘটেছে আরও প্রায় দেড় হাজার মানুষের। ফলে, মৃতের সংখ্যা এখন ৫৩ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে ৬ লাখের বেশি রোগী সুস্থ হয়েছেন।
এদিকে, করোনার ভয়াবহতা থেকে খুব সহসাই মুক্তি মিলছে না বিশ্ববাসীর তা অনেকটা স্পষ্ট। ভাইরাসটি ইউরোপে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যাতে সরকারের পদক্ষেপের পাশাপাশি ও জনসাধারণের সচেতনতা ছিল অনেক বেশি। যা লাতিন আমেরিকার দেশগুলোতে কিছুটা ঘাটতি রয়েছে বলে গণমাধ্যমগুলোতে উঠে এসেছে।
প্রতিদিনই রেকর্ড আক্রান্তে শেষ পর্যন্ত এ অঞ্চলের দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে, এমন অবস্থার মধ্যদিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও মেক্সিকোর মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।
এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে।
বাংলাদেশ সময় আজ বুধবার সকাল পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ১৩১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ৫১ হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৩৬৪ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫২ হাজার ৭৭১ জনে ঠেকেছে।
আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ভাইরাসটির এখন প্রধানকেন্দ্র ব্রাজিল। যা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও ব্যাপক প্রভাব ফেলেছে। যার ভয়াবহতার শিকার পেরু, চিলি ও মেক্সিকোর মতো দেশগুলো। যার প্রত্যেকটিতে আক্রান্ত লাখ ছাড়িয়েছে।
এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা পেরুতে। দেশটিতে প্রাণহানি ততটা বেশি না হলেও সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত ২ লাখ ৬১ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ৮ হাজার ৪০৪ জনের।
এ অঞ্চলের আরেক ভুক্তভোগী চিলিতে আক্রান্ত আড়াই লাখ ছাড়িয়েছে। প্রাণ গেছে সেখানে ৪ হাজার ৫০৫ জনের।
আর ব্রাজিলের পথেই হাটা মেক্সিকোয় গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের দেহে হানা দিয়েছে ভাইরাসটি। এতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৭৯৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৩৭৭ জন।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে











