ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৫:৪২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ব্রাজিলে একদিনে করোনায় আক্রান্ত ২৫,৮০০, মৃত্যু ৫৪১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে ব্রাজিলে ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৮০০ আক্রান্ত হয়েছে। আর এই সময়ে মৃত্যু হয়েছে ৫৪১ জনের।মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ২৭ লাখ ৩০ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর মৃত্যু হয়েছে ৯৪ হাজার ১০৪ জনের।

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

ব্রাজিল ও মেক্সিকোতে করোনাভাইরাসে মৃত্যুর পরিমাণ দক্ষিণ আমেরিকায় মোট মৃত্যুর প্রায় ৭০ ভাগ। এর আগে রয়টার্সের খবরে এই তথ্য জানায়।

বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পর এ দুটি দেশেই কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

উভয় দেশকেই সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে, অর্থনীতি পুনরায় চালু করতে বিধিনিষেধ যতটুকু সম্ভব শিথিলেরও চেষ্টা করছে তারা।

ব্রাজিলে কয়েকদিন আগেও ভাইরাস ২৪ ঘণ্টার ব্যবধানে দেড় হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে ৬ নম্বরে থাকা মেক্সিকোকে শনাক্ত রোগীর পরিমাণ ৪ লাখ ৩৪ হাজার।

-জেডসি