ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৬:৫৫:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

ব্রাজিলে একদিনের ব্যবধানে মৃত্যু দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রাজিলে আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ মানুষ মারা গেলো মঙ্গলবার। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মোট মৃত্যু ৬০ হাজারের কাছে। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় মারা গেছেন ৫৯ হাজার ৫৯৪ জন। শুধু রিও ডি জেনেইরোতে মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিব।

দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও ৩৩ হাজার ৮৪৬ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে। ব্রাজিলে মোট ১৪ লাখ ২ হাজার ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার নতুন এক জরিপে দেখা গিয়েছে, খুব কম ব্রাজিলিয়ানেই ঘরে থাকছে। যদিও ভাইরাস নিয়ে ভীতি ক্রমশ বাড়ছে জনগণের মধ্যে। জুনের শেষভাগে ৪৭ শতাংশ ব্রাজিলিয়ান করোনায় সংক্রমণের ‘খুব ভয়ে’ রয়েছেন, মার্চের মাঝামাঝিতে যা ছিল ৩৬ শতাংশ।

-জেডসি