ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ১:৩৬:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ব্রাজিলে করোনা টিকার চূড়ান্ত পরীক্ষার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

ব্রাজিলে করোনা টিকার চূড়ান্ত পরীক্ষার অনুমোদন

ব্রাজিলে করোনা টিকার চূড়ান্ত পরীক্ষার অনুমোদন

ব্রাজিলে জনসন এন্ড জনসন কোম্পানীর তৈরি করোনা ভাইরাসের টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানায়।

করোনায় পর্যুদস্ত ব্রাজিলে পরীক্ষার জন্যে এটি চতুর্থ টিকার অনুমোদন।

দেশটির ৭টি রাজ্যের ৭ হাজার স্বেচ্ছাসেবকের ওপর টিকার পরীক্ষা চালানো হবে। বিশ্বজুড়ে ৬০ হাজার লোকের ওপর এ টিকার পরীক্ষা চলবে।

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা বিবৃতিতে আরো বলেছে, টিকার চূড়ান্ত ধাপের এ পরীক্ষা ব্যাপক পরিসরে চালানো হবে।

দেশটিতে এর আগে আরো তিনটি টিকা পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে। সেগুলো হলো অস্ট্রাজেনকার সাথে যৌথভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি টিকা, চীনের সিনোভেক বায়োটেকের তৈরি টিকা এবং যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মান কোম্পানী বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি টিকা।

উল্লেখ্য, বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলে করোনার সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। এ কারণে দেশটি করোনা প্রতিরোধী টিকার পরীক্ষারও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিণত হয়েছে।