ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ২১:০৪:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ব্রাজিলে করোনা সংক্রমণ ৪০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ব্রাজিলে করোনা সংক্রমণ ৪০ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনা সংক্রমণ ৪০ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বিশ্বে সর্বোচ্চ দ্বিতীয় ক্ষতিগ্রস্থ এই দেশটিতে সংক্রমন কমতে শুরু করেছে।
গত ২৬ ফেব্রুয়ারি থেকে সংক্রমন শুরু হওয়ার পর থেকে ব্রাজিলে এ পর্যন্ত মোট ৪০ লাখ ৪০ হাজার লোক আক্রান্ত হযেছে এবং ১ লাখ ২৪ হাজার ৬০০ লোকের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পরে এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৪ হাজার আক্রান্ত এবং ৮৩৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রনালয় বলেছে, সম্প্রতি সংক্রমন কমতে শুরু করেছে এবং ধারণা করা হচ্ছে প্রতিদিন গড়ে ১ হাজারের বেশী লোকের মৃত্যুর সময় মহামারি সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে।
আগস্টের শেষ নাগাদ থেকে ব্রাজিলে দৈনিক গড়ে প্রায় ৮৭০ জনের মৃত্যু এবং প্রতিদিন গড়ে ৪০ হাজার লোক নতুন আক্রান্ত হচ্ছে।
ব্রাসিলিয়া ইউনিভার্সিটির মহামারি বিশেষজ্ঞ মাউরিসিও সানচেজ বলেছেন, এই শুরু থেকে আশা করা যায় পরিস্থিতি উন্নয়নের দিকে যাচ্ছে।