ব্রাজিলে করোনায় একদিনে ৭৫১ জনের মৃত্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৯ মে ২০২০ শনিবার
ব্রাজিলে করোনায় একদিনে ৭৫১ জনের মৃত্য
ব্রাজিল শুক্রবার জানিয়েছে, দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৭৫১ জন প্রাণ হারিয়েছে। সেখানে করোনাভাইরাসে এক দিনে মৃতের এ সংখ্যা সর্বোচ্চ। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল হচ্ছে এ ভাইরাস সংক্রমনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ব্রাজিলে করোনাভাইরাসে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১০ হাজার জনে দাঁড়িয়েছে। দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে আরো ১০ হাজার ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।
ব্রাজিলের সাও পাওলোতেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১৬ জনে।
সাও পাওলোর মোট জনসংখ্যা প্রায় ৪ কোটি ৫৯ লাখ। এ সংখ্যা প্রায় স্পেনের জনসংখ্যার সমান।
সাও পাওলো হচ্ছে ব্রাজিলের শীর্ষ বাণিজ্যিক কেন্দ্র। গত ২৪ মার্চ রাজ্যটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অত্যাবশকীয় নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখানে লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো কোভিড-১৯ ভাইরাস
মোকাবেলায় এ ধরণের পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোন প্রয়োজন
নেই, কারণ এতে দেশের অর্থনীতির অনেক ক্ষতি হচ্ছে।
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











