ব্রাজিলে করোনায় প্রাণহানি ছাড়াল ৪ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যু সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বে এটিই সর্বোচ্চ মৃত্যু।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টা পর্যন্ত ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো এক হাজার ৫৪ জনের প্রাণ গেছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার লাখ আট হাজার ৮২৯ জন।
এ দিকে করোনা মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ব্রাজিলের হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেক বেড়ে গেছে। দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে।
ব্রাজিলে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৩৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে ৩৬ হাজার ৫২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণের সংখ্যার দিক থেকে ব্রাজিল বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। সর্বাধিক আক্রান্তের হিসেবে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে ব্রাজিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯১ হাজার ৫১৪ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে তিন কোটি ৩২ লাখ ৩০ হাজরের বেশি মানুষ। সূত্র : ওয়ার্ল্ডোমিটার
-জেডসি
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










