ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৮:১৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল

ব্রাজিলে মহামারি করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বুধবার ২৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ১ হাজার ৮৬ জন মারা গেছে। এদিকে দেশটি বৈশ্বিক এ মহামারীর সর্বশেষ মূল কেন্দ্র হিসেবে আবির্ভুত হয়েছে। খবর এএফপি’র।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ১ হাজার ৮৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গত সপ্তাহে ব্রাজিলে করোনাভাইরাস পরিস্থিতির আরো অবনতি ঘটার পর থেকে প্রত্যহিক হিসাবে পঞ্চমবারের মতো দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো। এনিয়ে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে মোট ২৫ হাজার ৫৯৮ জনে দাঁড়ালো।

এদিকে, ২১ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ৪ লাখ ১১ হাজার ৮২১ জনে দাঁড়িয়েছে। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের দিক থেকে ব্রাজিলের সামনে সারিতে রয়েছে কেবলমাত্র যুক্তরাষ্ট্র।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।