ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৫:২৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ৩ জুন ২০২০ বুধবার

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা মঙ্গলবার ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে কোভিড-১৯ ভাইরাসে দক্ষিণ আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এদেশে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। খবর এএফপি’র।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ২৬২ জন প্রাণ হারিয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে আরো ২৮ হাজার ৯৩৬ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এনিয়ে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫ লাখ ৫৫ হাজার ৩৮৩ জনে দাঁড়ালো। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ব্রাজিল ইতোমধ্যে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।

এদিক থেকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এদিকে দেশটি মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার নতুন একটি কেন্দ্রে পরিণত হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে সরকারি হিসাবে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ৩১ হাজার ১৯৯ জনে দাঁড়িয়েছে।

এ ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে দেশটি ইতোমধ্যে বিশ্বে চতুর্থ সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। এদিক থেকে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে ব্রিটেন ও তৃতীয় স্থানে রয়েছে ইতালি।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।