ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৬:৫০:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

ব্রাজিলে করোনায় মৃত্যু প্রায় এক লাখ দশ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৯ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৪৭ হাজার ৭৮৪ জন  প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই সময়ে এক হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

দক্ষিণ আমেরিকার দেশটিতে এখন বৈশ্বিক মহামারীতে আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ সাত হাজার ৩৫৪ জন। আর করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯ হাজার ৮৮৮ জন।

করোনা আক্রান্তের দিক থেকে তালিকায় ওপরে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জরিপে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ২০ লাখ ছাড়িয়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই ৫৪ লাখ ৮১ হাজার ৫৫৭ জন। আর ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ দুই হাজার ৭৪২ জন।

এছাড়া রাশিয়ায় ৯ লাখ ৩০ হাজার ২৭৬ জনের করোনা পজিটিভ এসেছে। গত বছরের শেষ দিনে চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর মহামারীর রূপ নিয়ে পরবর্তী সময় তা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

-জেডসি