ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২০:৫৮:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্রাজিলে করোনায় মৃত্যু ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

ব্রাজিলে করোনায় মৃত্যু ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে

ব্রাজিলে করোনায় মৃত্যু ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে

ব্রাজিলে একদিনে করোনায় ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৮১ জন।

লাতিন আমেরিকার এই দেশটিতে একদিনে নতুন আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ২০৭ জন, মোট আক্রান্ত হয়েছে ৫৭ লাখ ৮১ হাজার ৫৮২ জন।

প্রথমবারের মতো ৫ নভেম্বর সরকার তাদের কোভিড-১৯ ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে। এর আগে সাইবার হামলায় তাদের ওয়েবসাইটে করোনার তথ্য প্রকাশ করতে পারেনি। সরকারি ওয়েবসাইটে আপলোডিং সমস্যার কারণে বিভিন্ন রাজ্য বিগত কিছুদিন ধরে তথ্য প্রকাশ করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের পরে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে ব্রাজিলে এবং আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ভারতের পরেই দেশটি তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে আক্রান্তের মধ্যে মৃত্যুর হার ২.৮ শতাংশ।