ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৫:৩৪:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

ব্রাজিলে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত ব্রাজিল। দেশটিতে দীর্ঘ হচ্ছে লাশের সারি। ব্রাজিলে গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৯৬৮ জনের।এতে দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১১ লাখ। এই তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭০ হাজার ১৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৫০ হাজার ৫৮ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৩ হাজার ১‌৮৬ জন।

রবিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৪১৮ জনে এবং আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ১৪ হাজার ৭৮৭ জন। অপরদিকে ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৩০ হাজার ৫৭৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২১ হাজার ৯৮০ জনের। সুস্থ হয়েছেন ৯ লাখ ৭২ হাজার ৯৪১ জন।

রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৯৫২ জন, মৃত্যু হয়েছে ৮০০২ জনের। আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৭৭ জনের।

আক্রান্তের দিক দিয়ে পঞ্চম এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ১১০ জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ৫৮৯ জনের।

-জেডসি