ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:১৪:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ব্রাজিলের সাপোর্টে নাচলেন চলচ্চিত্র তারকারা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৬ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার

হাতে গুণে আর মাত্র গোটা কয়েকদিন। ফুটবল আবেগে ভাসছে গোটা বিশ্ব। যার আঁচ ইতিমধ্যে পাওয়া যাচ্ছে দেশের ফুটবল অনুরাগীদের মধ্যে। ইতিমধ্যে দু’রঙে ভাগ হয়ে গেছে গোটা বাংলাদেশ। পাড়ার পাড়ায় ঝুলতে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। এসবের মধ্যে ব্রাজিল শিবিড়ে বাজল ঢঙ্কা।

 

এবছর ব্রাজিল ভক্তদের জন্য প্রোমোশনাল মিউজিক ভিডিওটি তৈরি করেছে লাইভ টেকনোলজি। যেখানে মিউজিকের সঙ্গে পা মিলিয়েছেন দেশের খ্যাতনামা তারকারা। শাহিন ওয়াহিদের সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন যাযাবর ব্যান্ডের ভোকালিস্ট ক্যাপ্টেন এবং ক্লোজআপ তারকা সাজু আহমেদ। গানটির কথা-সুরসহ এর ভিডিও নির্মাণ করেছেন আকাশ নিবিড়।

 

এই মিউজিক ভিডিওর তারকাদের লিস্টে নাম রয়েছে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের। এই প্রসঙ্গে চিত্রনায়িকা বিপাশা কবির, এবারের বিশ্বকাপ ফুটবল আর ঈদ একই সঙ্গে। ভক্তদের মধ্যে উত্তেজনা অন্যরকম। আমি ব্যক্তিগতভাবেও খেলাধুলা খুবই পছন্দ করি। অন্যদিকে আমি ব্রাজিলের অনেক বড় ফ্যান। নিজের ভালোলাগা থেকেই এই কাজটি আমি করেছি।

 

এই মিউজিক ভিডিওটিতে দেখা যাবে, চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা বিপাশা কবির, মডেল জারা ও দিয়াকে। মনজুর আহমেদের কোরিওগ্রাফিতে নেচেছেন তারকারা। শ্যুটিং হয়েছে এফডিসিতে মান্না ডিজিটাল স্টুডিওর সামনে। আগামী বিশ্বকাপ ও ঈদ উপলক্ষে শিগগিরই ইন্টারনেটে মুক্তি পাবে মিউজিক ভিডিওটি।

 

তবে শুধু বড়পর্দায় নয়! বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনার ছায়া পড়েছে ছোট পর্দার তারকাদের মধ্যেও। ইতিমধ্যে খেলা নিয়ে বেশ কয়েকটি ধারাবাহিক ও এক ঘণ্টার নাটক তৈরি হয়ে গেছে। আসন্ন ঈদেই মুক্তি পাবে এসব নাটক।