ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনে জেলায় নির্বাচিত পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনে বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দির মিথিলা জাহান নিপা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে কসবার পানিয়ারূপের মারুফা আক্তার, সফল জননী নারী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের মাতা তুহুরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য বিজয়নগরের নূরপুরের মোছাম্মৎ চাঁদনি আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসক তাদের সবার হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেন ও উত্তরীয় পরিয়ে দেন। পুলিশ সুপার নির্বাচিত জয়িতাদের ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ভিকারুন্নেছা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা বেগম, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহিন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

