ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১০:৪৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর

ব্রিটিশ পার্লামেন্টে ‘বেবী লীভ প্রক্সি ভোট’ অনুমোদিত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় এক বছর ধরে আলোচনার পর ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা ‘বেবী লিভ প্রক্সি ভোট’ অনুমোদন করেছে। খবর এএফপি’র।

আইন প্রণেতাগণ এ বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চালান, তবে ব্রেক্সিট ইস্যুতে ভোট দেয়ার জন্য তাদের এক সদস্য নির্ধারিত সিজারিয়ান অপারেশন স্থগিতের সিদ্ধান্ত নিলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

পার্লামেন্টের ওই সদস্য টিউলিপ সিদ্দিক চলতি মাসের গোড়ার দিকে ভোটে শরিক হওয়ার জন্যে তার সিজারিয়ানের তারিখ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। প্রক্সিভোট সংসদে অনুমোদিত হওয়ার পর মঙ্গলবার তিনি বলেন, ‘আমার মনে হয় আমি প্রথম এম পি যে প্রক্সি ভোট দেয়ার সুযোগ পাচ্ছি।’