ব্রিটিশ রানীর পাওনা টাকা ফেরত দিলেন হ্যারি-মেগান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ব্রিটিশ রানীর পাওনা ২৪ লাখ পাউন্ড বা প্রায় ২৭ কোটি টাকা ফেরত দিলেন প্রিন্স হ্যারি ও মেগান দম্পতি। রাজপরিবারের দায়িত্ব ও খেতাব ত্যাগ করলে তাদেরকে এই অর্থ ফেরত দিতে হবে বলে জানানো হয়েছিল। সে অনুযায়ি তারা দেনা শোধ করেছেন বলে সোমবার জানিয়েছেন তাদের এক মুখপাত্র।
২০১৮ সালে হ্যারি ও মেগানের বিয়ের পরে তাদেরকে উইন্ডসর প্রাসাদের কাছের ‘ফ্রগমোর কটেজ’ উপহার দিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেই বাড়ি সংস্কারের জন্য ২৪ লাখ পাউন্ড ব্যয় হয়। এই টাকা দেয়া হয়েছিল রাজ পরিবারের জন্য ব্রিটিশ জনগণের দেয়া করের তহবিল থেকে। যেহেতু তারা রাজপরিবারের সদস্য থাকছেন না, সুতরাং তাদের বাড়ি সংস্কারের দায়িত্বও তাদের। যার ফলে সংস্কার কাজে ব্যয় হওয়া অর্থ ফেরত দিতে বলা হয়েছিল তাদেরকে।
বাড়িটি এখনো সাবেক ডিউক ও ডাচেস অব সাসেস্ক হ্যারি ও মেগানের নামেই থাকছে। যুক্তরাজ্যে গেলে তারা সেখানে অবস্থান করতে পারবেন। তাদের মুখপাত্র বলেছেন, ‘রানির সম্পত্তি ফ্রগমোর কটেজ সংস্কারে যেই টাকা খরচ হয়েছিল তার পুরোটাই দিয়েছেন প্রিন্স হ্যারি। তবে কটেজটি ডিউক ও তার পরিবারের যুক্তরাজ্যের বাসভবন হিসেবে এখনো থাকছে।’
গত সপ্তাহে এই দম্পতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তারা বিনোদন সাইটটির জন্য সিনেমা, ডকুমেন্টারি, সিরিয়াল প্রযোজনা করবেন। যদিও নেটফ্লিক্সের সঙ্গে তাদের কত টাকার চুক্তি হয়েছে তা জানা যায়নি। সম্প্রতি হ্যারি ও মেগান ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারাতে বাড়িও কিনেছেন।
গত মার্চে ব্রিটেন ছেড়েছেন বহু আলোচিত এই দম্পতি। প্রথমে তারা ক্যানাডায় যান। তারপর যান লস এঞ্জেলসে। রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসার সময়ই জানিয়ে দিয়েছিলেন, তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে চান এবং যুক্তরাজ্যের মানুষের করের পয়সা আর নেবেন না। সূত্র: ডিপিএ, রয়টার্স, এপি।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











