ব্রিটেনে প্রথমবারের মতো পশুর শরীরে করোনা শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাজ্যে একটি পোষা বিড়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যে প্রথমবারের মতো কোনো প্রাণীর দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হলো। তবে এর মানে এই নয় যে, পোষা প্রাণীর মাধ্যমে মানুষের মধ্যে ভাইরাসটির সংক্রমণ ঘটে।
ধারণা করা হচ্ছে, পোষা ওই বিড়ালটি তার মালিকের মাধ্যমে করোনায় আক্রান্ত হয়েছে। কেননা ওই প্রাণীটির মালিক এর আগে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। পোষা বিড়াল ও তার মালিক এখন সুস্থ। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এ ধরনের সংক্রমণের ঘটনা খুবই কম এবং এই নিয়ে সতর্কতা জারির কোনো কারণ নেই।
যুক্তরাজ্যের প্রধান ভেটেরিনারি কর্মকর্তা ক্রিস্টিন মিডলমিস দেশে প্রথমবারের মতো প্রাণীর দেহে ভাইরাসটির সংক্রমণ নিয়ে বিবিসিকে বলেছেন, ‘এ ধরনের ঘটনা খুবই কম। ভাইরাসে আক্রান্ত ও বিড়ালটির দেহে মাঝারি পর্যায়ের উপসর্গ দেখা যাচ্ছে এবং অল্পদিনের মধ্যে ভাইরাসটির সংক্রমণ থেকে তা সেড়ে উঠবে।’ তিনি আরও বলেন, ‘এখনও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে পোষা প্রাণীর মাধ্যমে ভাইরাসটি সরাসরি মানুষের দেহে সংক্রমণ ঘটাতে পারে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি পরিস্থিতির পরিবর্তন হয়েছে এমনটা বুঝতে পারি তাহলে পোষা প্রাণী মালিকদের জন্য নির্দেশনা হালনাগাদ করবো।’
যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সুরক্ষা শাখার পরিচালক ইয়োভনি ডোয়েল পোষাসহ যে কোনো ধরনের প্রাণী নাড়াচাড়ার পর নিয়মিত হাত ধোঁয়ার পরামর্শ দিয়েছেন। একটা প্রাণী তখনই ভাইরাসটিতে সংক্রমিত হতে পারেন যদি ওই প্রাণীটি করোনায় আক্রান্ত হয়েছেন এমন কোনো মানুষের সংস্পর্শে আসে। এছাড়া ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ায় এখন পর্যন্ত খুব অল্পসংখ্যক প্রাণী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সূত্র: বিবিসি।
-জেডসি
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন











