ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২০:০৯:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

ব্রেক্সিট ইস্যু: ইইউ নেতাদের সঙ্গে বসবেন তেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রেক্সিট ইস্যুতে ভোটে জয়ী হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ব্রিটিশ সাংসদরা তার প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন।

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) নেতাদের সঙ্গে এ বিষয়ে আবারও আলোচনায় বসবেন তিনি। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার মোট সাতটি সংশোধনীর প্রস্তাবের পক্ষে ভোট হয় ব্রিটিশ পার্লামেন্টে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জ্যেষ্ঠ টরি নেতা স্যার গ্রাহাম ব্র্যাডির প্রস্তাবিত সংশোধনীটি।

মঙ্গলবার ভোটের আগে দেয়া এক বক্তব্যে মে জানান, তিনি ইইউর সঙ্গে নর্দার্ন আয়ারল্যান্ড ব্যাকস্টপ পরিকল্পনা নিয়ে পুনরায় আলোচনার চেষ্টা চালাবেন।
বিতর্কিত ব্যাকস্টপ পরিকল্পনা নিয়ে ফের আলোচনা করতে ব্রাসেলস যাবেন। তবে ইইউ আগেই জানিয়েছে, তারা এ বিষয়ক চুক্তি পাল্টাবে না।

-জেডসি