ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৫২:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

ব্রেক্সিট থেকে মুক্ত হয়ে ক্রিকেট উপভোগে মে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে নিজের প্রধানমন্ত্রীত্ব থেকে সরে এসেছেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। রাজনৈতিক যুদ্ধ থেকে ফিরে আসার পর তিনি উপভোগ করছেন ভিন্ন একটি যুদ্ধ। আর সেটি হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের যুদ্ধ। আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড প্রতিদ্বন্দ্বিতায় করছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

পার্লামেন্টে বেক্সিট চুক্তির অনুমোদন পেতে তিন দফা ব্যর্থ হবার পর রাষ্ট্র প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ফলে বেক্সিটের বোঝা থেকে মুক্ত হন মে।

নির্ভার এই নেতা ওভাল ক্রিকেট মাঠে যান ক্রিকেট খেলা উপভোগ করতে। মাঠটি তার বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থিত।