ব্রেক্সিট: ব্রিটেনকে আরও ছয় মাস সময় দিল ইইউ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া কার্যকর করার জন্য ব্রিটেনকে আরও ছয় মাস সময় দিয়েছে ইইউ।
বুধবার বিকেলে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে ব্রেক্সিট বাস্তবায়ন করার জন্য সময়ের আবেদন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে।
২৭টি দেশের নেতাদের কাছে টেরিজা মে ব্রেক্সিট বাস্তবায়নের সময় বাড়ানোর জন্য অনুরোধ করেন। সময়সীমা বাড়ানোর নিয়ে ইউরোপীয় নেতারা নিজেদের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করার পর আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই সময় বাড়ানো হয়।
এই ছয় মাসের মধ্যে ব্রিটেন কিভাবে ইইউ থেকে বেরিয়ে আসবে সেই উপায় নির্ধারণ করবে। তবে জুন মাসে এই বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করবে ইউরোপীয় ইউনিয়ন।
এর আগে ব্রেক্সিটের সময়সীমা আরো বাড়ানোর জন্য জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর দ্বারস্থ হয়েছিল টেরিজা মে।
অপরদিকে, ব্রেক্সিটে ইস্যুতে বিরোধী দল লেবার পার্টির সঙ্গে আলোচনা এগিয়ে নেয়া হচ্ছে। এই আলোচনার বিষয়ে আশাবাদী তথ্য দিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রীট। লেবার পার্টির সঙ্গে প্রধানমন্ত্রী টেরিজা মে’র আলোচনা সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। তবে সংকটের সমাধান বের করতে আরো কিছু সময় লাগবে বলেও জানানো হয়।
বৈঠকের নিয়ে লেবার নেতা জেরেমি করবিনও জানান, প্রধানমন্ত্রী তার ব্রেক্সিট প্রস্তাবের বিষয়ে আসা সকল বাধা ইতোমধ্যে অতিক্রম করেছেন। সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিতও দেন তিনি।
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হওয়ার কথা ছিল ২৯শে মার্চ। তবে সিদ্ধান্ত নিতে না পারায় ১২ই এপ্রিল সময় নির্ধারণ করা হয়। কিন্তু ব্রিটেন কোন পথে ইইউ থেকে বেরিয়ে আসবে এখনও চূড়ান্ত করতে পারেনি দেশটির পার্লামেন্ট। ব্রেক্সিট নিয়ে টেরিজা মে'র একের পর এক প্রস্তাব বাতিল করে ব্রিটিশ পার্লামেন্টে।
৪০ বছরের বেশি সময় ইইউ'র সাথে থাকার পর ২০১৬ সালের ২৩শে জুন একটি গণভোট নেয় যুক্তরাজ্য। সেখানে সেই দেশের জনগণের কাছে জানতে চাওয়া হয়- যুক্তরাজ্যের কি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকা উচিত, নাকি উচিত না?
সেই গণভোটে ৫২ শতাংশ ভোট পড়ে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার পক্ষে, আর থাকার পক্ষে ৪৮ শতাংশ ভোট।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











