ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৯ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম এক সপ্তাহের মধ্যে হঠাৎ ৫০ টাকা। ব্রয়লার মুরগির দাম ১০টাকা থেকে ২০বৃদ্ধি প্রত্যাশিত হলেও এবার বেড়েছে একবারে ৫০টাকা যা নজিরবিহীন অবস্থায় পৌঁছেছে।
বাজারে আগে কেজি প্রতি মুরগি ১৭০–১৮০ টাকায় বিক্রি হত, বর্তমানে তা ২৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের হঠাৎঅস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ নিম্নবিত্ত মানুষের জন্য এক বড় ধাক্কা।নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে মুরগি কেনা কঠিন হয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নিম্নবিত্ত পরিবারের জন্য ব্রয়লার মুরগি ছিল সহজলভ্য এবং পুষ্টিকর খাবারের একটি গুরুত্বপূর্ণ উৎস। হঠাৎ এতো দামে মুরগি কেনা এখন অনেকের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।সামাজিক মাধ্যমে এই হঠাৎ মূল্যবৃদ্ধি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই লিখেছেন,এতো দামে মুরগি আমাদের জন্য বিলাসিতা। আমাদের পেটে লাথি, মাথায় হাত। অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করে বাজার স্থিতিশীল করার দাবি জানিয়েছেন।
ক্রেতাদের অভিযোগ,সরকারের উদাসীনতা বাজার দাম বৃদ্ধি করেছে। অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন, দাম নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষের পদক্ষেপ নেই। সাধারণ মানুষের খাবারের নিরাপত্তা নিয়ে কোনো দায়িত্ব নেই। রফিকুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন, এক সপ্তাহের মধ্যে দাম ১৮০ থেকে ২৩৫ টাকায় বেড়ে গেছে। সংসারের দৈনন্দিন খাবারের খরচ অনেক বেড়ে গেছে। শিশু ও বৃদ্ধদের জন্য খাবারের ব্যয় সামলানো কঠিন।
নাসরিন আক্তার নামে একজন গার্মেন্টস কর্মী জানান, মাছ-মাংসসহ সব ধরনের খাদ্যের দাম বেড়ে গেছে। একটি মাঝারি মাপের মুরগি কিনতেই ৫৫০–৬০০ টাকা খরচ হচ্ছে। দরিদ্র মানুষের জন্য এটি বহনযোগ্য নয়। আমাদের মতো সাধারণ মানুষ এখন সহজলভ্য খাবার থেকে দূরে চলে গেছি।
ক্রেতারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করবে এবং বাজারে মুরগির দাম স্থিতিশীল রাখবে। তারা মনে করছেন, সাধারণ মানুষের খাবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ এখনই জরুরি।নিম্ন আয়ের মানুষদের খাদ্যাভ্যাস ও পুষ্টি রক্ষার জন্য যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এই হঠাৎ ও বড় দামের বৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনকে আরও কষ্টকর করে তুলবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







