ব্লু হোয়েলের লিঙ্ক বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:১৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার
আত্মহত্যার প্ররোচনা রয়েছে- এমন অভিযোগ এনে বিশ্বব্যাপী সমালোচিত গেম ব্লু হোয়েলের সব লিঙ্ক ছয় মাসের মধ্যে বাংলাদেশে বন্ধের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে জারি করা হয়েছে একটি রুল। রুলে ডেথ গেম হিসেবে পরিচিত ব্লু হোয়েল গেমসহ আত্মহত্যায় প্ররোচনাকারী এ জাতীয় সকল গেমের গেটওয়ের লিঙ্ক ও অ্যাপলিকেশন বন্ধে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, বিপজ্জনক এসব গেম এবং সাইবার ক্রাইম থেকে জনগণকে রক্ষায় কেন গাইড লাইন করার নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান,স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, সমাজ কল্যাণ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল,গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, সিটিসেল কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার দায়ের করা এ সংক্রান্ত পৃথক রিটের প্রাথমিক শুনানিতে সোমবার এই নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
সম্প্রতি আত্মহত্যা করা রাজধানীর হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অপূর্বা বর্ধন স্বর্ণার (১৩) বাবা অ্যাডভোকেট সুব্রত বর্ধন এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওসার ও ব্যারিস্টার নূর আলম সিদ্দিক রিটটি ব্লু হোয়েল গেম সংক্রান্ত রিটটি দায়ের করেন।
আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন হুমায়ূন কবির পল্লব। তাকে সহযোগিতা করেছেন অ্যাডভোকট খাইরুল হাসান সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
পরে হুমায়ূন কবির পল্লব জানান, ছয়মাসের জন্য গেম লিঙ্ক বন্ধ ছাড়াও যারা এসব গেমসে আসক্ত তাদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন তৈরি এবং আসক্তদের কাউন্সেলিং করতে একটি বিশেষজ্ঞ টিম গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ভারত-পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত গেম ব্লু হোয়েল সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশে।তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রোববার সুপ্রিমোকর্টের তিন আইনজীবীরপক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব। ব্লু হোয়েল গেমের এই রহস্যময় ধারণাটি বর্তমানে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। বিভিন্ন আত্মহত্যার ঘটনায়খোঁজা হচ্ছে ব্লু হোয়েল গেমের সম্পৃক্ততা।
কিন্তু আত্মহত্যার এই গল্পগুলোর সঙ্গে ব্লু হোয়েল গেমেরসম্পৃক্ততা কতটুকু? আদৌও কি ব্লু হোয়েল গেমের কোনো অস্তিত্ব আছে? আপাতত কোনো সিদ্ধান্ত দেওয়াকঠিন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর- পুলিশি তদন্ত ও গবেষকদের সিদ্ধান্ত—ব্লু হোয়েলের অস্তিত্ব প্রমাণকরা কঠিন। তারা এ ধরনের গেমের কোনো অস্তিত্ব পাননি।
এ ছাড়াও রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইল ফোন অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার ছয় মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











