বড়দিনের আগেই বাজারে আসছে ফাইজারের করোনা টিকা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানো যাচ্ছে না কোনো মতেই। একমাত্র টিকা আবিষ্কার করতে পারলেই ভাইরাসটিকে বশে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই অবস্থায় টিকা আবিষ্কারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ ও সংস্থা। এর মধ্যে বেশ কয়েকটি টিকা সাফল্যের দ্বারপ্রান্তে। এর মধ্যে একটি ফাইজার ও বায়োএনটেকের টিকা।
টিকাটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল সফল। তাতে দেখা গেছে ফাইজার এবং সহায়ক সংস্থার তৈরি টিকা করোনা রোধে ৯৫ শতাংশ সক্ষম। তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। এবার এই মার্কিন সংস্থা জানাল, সব ঠিকঠাক চললে বড়দিনের আগেই বাজারে আসবে তাদের টিকা।
মার্কিন ওষুধ উৎপাদনকারী সংস্থা ফাইজারের সঙ্গে এই টিকা তৈরিতে সহায়তা করছে জার্মান সংস্থা বায়োএনটেক। বায়োএনটেক–এর কর্ণধার উগুর শাহিন বললেন, ‘সবকিছু ঠিক মতোই এগোচ্ছে। আশা করছি ডিসেম্বরের গোড়াতেই আমরা করোনা টিকা উৎপাদনের ছাড়পত্র পেয়ে যাব। ক্রিসমাসের আগেই বাজারে আনতে পারব।’
ট্রায়ালে দেখা গেছে, সব বয়সের মানুষের ক্ষেত্রে করোনা প্রতিরোধে এই টিকা সমান কার্যকর। সমস্ত জাতির বা বর্ণের মানুষের ক্ষেত্রেও একই রকমভাবে কাজ করছে। বিশেষত প্রবীণদের ক্ষেত্রে খুবই ভালো কাজ দিচ্ছে এই টিকা। জানিয়েছেন উগুর শাহিন।
বিশ্বের ছয়টি দেশের প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর ফাইজার–বায়োএনটেক করোনা টিকার পরীক্ষা হয়েছে। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, কয়েকটি ক্ষেত্রে টিকার প্রথম ডোজ প্রয়োগের পরেই মাথাব্যথা, জ্বর, পেশিতে যন্ত্রণা সহ একাধিক উপসর্গ দেখা গিয়েছে। তবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পর তেমন সমস্যা হয়নি।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



