ভবনটি থেকে আরো দুই মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২০
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ৮ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীর ফুলবাড়িয়ায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে আরো দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ারসার্ভিস। এ নিয়ে এ বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হলেন। উদ্ধার অভিযানে বুধবার বিকেল ৫টার দিকে দুজনের মরদেহ উদ্ধার হয়।
এর আগে মঙ্গলবার বিকালে গুলিস্তানের ফুলবাড়িয়ার ওই ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। এরমধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, বর্তমানে হাসপাতালে ২০ জন ভর্তি আছেন। তাদের মধ্যে একজন আইসিইউতে। বাকি সবার অবস্থা উন্নতির দিকে। এখন পর্যন্ত এখানে শতাধিক চিকিৎসা নিয়েছেন। যার যে চিকিৎসা দরকার ছিল, তাকে সেটা দেয়া হয়েছে।
পরিচালক বলেন, এখন পর্যন্ত যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৬ জনের মরদেহ জেলা প্রশাসনের দায়িত্বে বুঝিয়ে দেয়া হয়েছে, একজনকে স্বজনরা নিয়ে গেছেন।
এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, এই হাসপাতালে এখন ভর্তি আছেন ১০ জন। তাদের মধ্যে তিনজন আইসিইউতে। এই তিনজনের মধ্যে দুইজন লাইফ সাপোর্টে। তাদের কেউই শঙ্কামুক্ত নন। সবার শরীরের ৫০ থেকে ৯০ শতাংশ দগ্ধ এবং তাদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











