ভরণপোষণ না দেয়ায় মামলা, বৃদ্ধার বাড়িতে গেলেন বিচারক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
দুই সন্তানের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের মামলার অভিযোগ আমলে নিয়েছেন আদালত। ওই বৃদ্ধা মা গুরুতর অসুস্থ হওয়ায় বিচারক তার বাসায় গিয়ে জবানবন্দি শুনে অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করেছেন।
বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চসহকারী মো. চার্চিল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার আবেদন করলে বাদীকে ২০০ ধারায় জবানবন্দি দিতে হয়। কিন্তু বাদী আদালতে আসতে না পারা বিজ্ঞ আদালত তার বাসায় ছুটে যান।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ অসুস্থ ওই বাদীর বাসায় যান।
বেঞ্চসহকারী মো. চার্চিল মামলার এজাহারের বরাত দিয়ে জানান, মামলার বাদী জাহানুর বেগম (৭৫)। তার স্বামী সিরাজুল ইসলাম ২০১৪ সালের ১৪ নভেম্বর মৃত্যুবরণ করেন। জাহানুর ব্রেইন স্ট্রোক, মেরুদণ্ড অচল এবং পিঠে ক্ষত ও প্যারালাইসিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। বর্তমানে বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া জোড়াপুকুর এলাকায় ছোট মেয়ে সাহিদার সঙ্গে থাকছেন তিনি। তার আরও কয়েকজন ছেলে-মেয়ে আছে। এর মধ্যে মোস্তাফিজুর রহমান ও মেয়ে সাবিনা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
চার্চিল আরও জানান, মামলায় বাদী অভিযোগে উল্লেখ করেন, তিনি খুলনায় স্বামীর বাড়িতে থাকতেন। তার চিকিৎসার খরচের জন্য খুলনার সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নেন। সেই অনুসারে ক্রেতা খুলনার জমি ক্রয়ের জন্য বরিশালে এসে তাদের সঙ্গে কথা বলেন। শুক্রবার (২২ অক্টোবর) তার ছেলে মোস্তাফিজুর রহমান ও মেয়ে সাবিনা ইয়াসমিন বরিশালে এসে সম্পত্তি বিক্রি করতে দেবেন না বলে জানায়। তখন জাহানুর বেগম তার সন্তানদের কাছে ভরণপোষণ দাবি করলে তা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় মামলা গ্রহণ শেষে আসামিদের ১ নভেম্বরের মধ্যে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।
বরিশাল সমাজসেবা অধিদফতরের প্রবিশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, জাহানুর বেগম পিতা-মাতার ভরণ পোষণ আইন ২০১৩ এর ৫ ধারা মোতাবেক আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী ও নালিশি দরখাস্তের বাহকের মাধ্যমে আদালতের বিচারক জানতে পারেন বাদী শয্যাশায়ী। বিচারক এজলাসের কার্যক্রম শেষে আমাকে সঙ্গে নিয়ে নালিশি দরখাস্তের সত্যতা যাচাই করতে বাদীর বাসায় যান। বাদীর আইনজীবী ও আমার উপস্থিতিতে জবানবন্দি রেকর্ড করেন আদালত।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু





