ভরি প্রতি ১১৬৬ টাকা কমেছে সোনার দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৫৫ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
দেশের বাজারে সোনার দাম কমেছে। বিশ্ববাজারে সোনার দাম কমার প্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। তবে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম কমছে না। নতুন দর কাল শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জুয়েলার্স সমিতি।
দাম হ্রাস পাওয়ায় কাল শুক্রবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৩৬৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ২৯১ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই থাকছে, অর্থাৎ ২৭ হাজার ৫৮৬ টাকা। একইভাবে রুপার ভরি ১ হাজার ৫০ টাকায় অপরিবর্তিত থাকছে।
এদিকে আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৯ হাজার ৮০৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৫৩১ টাকা, ১৮ ক্যারেট ৪২ হাজার ৪৫৭ টাকায় বিক্রি হয়। ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম কমছে।
সর্বশেষ গত ২১ জুন সোনার ভরির দর ১ হাজার ১৬৭ টাকা হ্রাস করেছিল জুয়েলার্স সমিতি। সে সময় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল প্রায় ১ হাজার ২৭১ মার্কিন ডলার। তারপর গত এক মাসে ধারাবাহিকভাবে সোনার দর কমেছে। আজ রাত আটটায় প্রতি আউন্স সোনার দর ছিল ১ হাজার ২১৭ ডলার।
জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব জুয়েলারি ব্যবসায়িকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নতুন মূল্য তালিকা অনুযায়ী সোনা ও রুপা বিক্রয়ের অনুরোধ করা হয়েছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






