ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২৩:৩১:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

ভাইয়ের দোয়া অনুষ্ঠানে শেষে বাড়ি ফেরার পথে বোন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাগেরহাটে ভাইয়ের দোয়া অনুষ্ঠানে শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুঘর্টনায় বোন নিহত হয়েছেন।

রোববার সকাল (২৪ অক্টোবর ) ১০টার দিকে মোল্লাহাটের দক্ষিণ গাড়ফা  এলাকার খুলনা –মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় রানী বেগম (৬৫) নামের ওই নারী নিহত হন।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রানী বেগম খুলনার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের রুহুল আমীনের স্ত্রী।

এসআই জানান, রানী বেগম মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা  গ্রামে ছোট ভাইয়ের দোয়া অনুষ্ঠানে আসেন। রোববার সকালে বাড়ির ফেরার জন্য মহাসড়কের পাশে যানবাহনের জন্য দাঁড়িয়েছিলেন তিনি। এসময় একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রানী বেগমের গায়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিহতের ভাই আবুল খায়েরের নিকট হস্থান্তর করেছেন।