ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১০:৫৭:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

ভাতার আওতায় আসছে দেশের ১৪ লাখ অটিস্টিক শিশু: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সব প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। প্রতিবন্ধীরা। এবার তারা ২২টি স্বর্ণপদক অর্জন করেছে। তাই প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য আগামী বাজেটে দেশের ১৪ লাখ অটিস্টিক শিশুকে ভাতার আওতায় আনা হবে।

১২তম বিশ্ব অটিজম দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন।

প্রতিবন্ধীরা যাতে ভালোভাবে চলতে পারে সে জন্য ট্রাস্টে বৃত্তবানদের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, অটিস্টিক ও প্রতিবন্ধীদের আঁকা ছবি দিয়ে আমি প্রতিবছর ঈদ কার্ড করি। যাদের ছবি দিয়ে এই কার্ড করি তাদেরকে সম্মানিও দেয়া হয়। আমার বিশ্বাস, অটিস্টিক শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা ও স্নেহ-ভালোবাসা দিয়ে গড়ে তোলা হলে; তারা সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা না হয়ে অপার সম্ভাবনা বয়ে আনবে।

প্রতিবন্ধিদের সুরক্ষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম উদ্যোগ নিয়েছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন আমার কন্যা সায়মা ওয়াজেদের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। খেলাধুলা ও শিক্ষাক্ষেত্রসহ প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

প্রতিবন্ধীদের কথা চিন্তা করে দেশের প্রতিটি বিভাগ ও মেডিকেল কলেজে অটিজম পরিচর্যা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে জানিয়ে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের এবং বগুড়ায় ছেলেদের জন্য অটিজম পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতে দেশের প্রতিটি বিভাগে অটিজম পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হবে। সম্ভব হলে প্রতিটি জেলায় এসব কেন্দ্র করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষায় ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩’প্রণয়ন করা হয়েছে। দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনে ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮’ অনুমোদন করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তির অধিকারবিষয়ক কর্মপরিকল্পনা ২০১৯ অনুমোদন দেয়া হয়েছে।

এসময় অটিজম ও প্রতিবন্ধীদের বিষয়ে বিশেষ অবদান রাখা ও প্রতিবন্ধীদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য তিন ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী সভাপতি রাশেদ খান মেনন বক্তব্য রাখেন। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ।

-জেডসি