ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ২১:৫৫:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

ভারত নিষেধাজ্ঞা তুলে নেয়ায় কমছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এতে, শঙ্কায় পড়েছেন দেশের পেঁয়াজ চাষিরা। এদিকে, নিষেধাজ্ঞা তোলার পরপরই পেঁয়াজ আমদানির অনুমতি চেয়েছেন হিলির আমদানিকারকরা। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

সামনের মাসেই পুরোদমে বাজারে উঠবে দেশি পেঁয়াজ।বাজারে দাম ভালো পাওয়ার আশা করছিলেন ঝিনাইদহের চাষিরা।

পেঁয়াজ চুরি যাওয়ার ভয়ে অনেকে রাত জেগে মাঠও পাহারা দিচ্ছেন। কিন্তু সেই আশার প্রদীপ নিভু নিভু করছে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ায়।

পাবনার কৃষকদের মুখেও ভর করেছে অনিশ্চয়তার মেঘ। এরইমধ্যে অর্ধেকে নেমে এসেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। খুচরা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।

এরইমধ্যে হিলি স্থলবন্দরের প্রায় ১০ আমদানিকারক প্রতিষ্ঠান ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছেন। তবে কবে পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়া যাবে তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, দুই দিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে হিলিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে।


-জেডসি