ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৪৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটানের মধ্যে বিজনেস করিডোর গড়ে তোলার প্রস্তাব মমতার

আপডেট: ০৯:৪৫ এএম, ১৩ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

momta2 উইমেননিউজ ডেস্ক, ঢাকা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটানের মধ্যে বিজনেস করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। বুধবার নয়াদিল্লীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার কার্যালয়ে বৈঠককালে তিনি এই প্রস্তাব করেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, এই চারটি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্যে লুক ইস্ট পলিসি অনুসরণ করে এই বিজনেস করিডোর করা হলে সব’কটি দেশের জন্যেই ভালো হবে। মমতা বলেন, তিনি প্রস্তাব করেছেন এখন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। মমতা ব্যানার্জি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি সম্পর্ক অবহিত করেন। তিনি বন্যার ক্ষতি পূরণের জন্যে অর্থ বরাদ্দ দেয়ার জন্যে অনুরোধ করেন। বাংলাদেশের সাথে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এসেছিলাম। এছাড়াও প্রধানমন্ত্রীর সাথে তার বিভিন্ন বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে বলে তিনি জানান। ১২.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়