ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১২:২৩:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

ভারতীয়রা জানোয়ারের চেয়েও অধম : মোনালি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩০ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার

‘ভারত আর বসবাস করার মতো জায়গা নয়! ভারতীয়রা জানোয়ারের চেয়েও অধম।’ বিস্ফোরক মন্তব্যটি করে খবরের শিরোনামে উঠে এলেন মোনালি ঠাকুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন কথাই বলেছেন।

 

নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের কিছু কথা বলার পর ভারতের প্রসঙ্গ আসে। যেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিদেশে ভারতের চিত্রটা কেমন? বিদেশীরা কীভাবে দেখছেন ভারতকে। এরই উত্তরে এমনটা জানান গায়িকা।

 

আক্ষেপের সঙ্গে মোনালি বলেন, ‘সত্যি কথা বলতে আমি ভীষণ লজ্জিত হই যখন দেখি বিদেশীরা ভারতবর্ষকে বসবাসের যোগ্যই মনে করে না। তাদের ধারণা ভারত একেবারেই নিরাপদ স্থান নয়। এগুলো শুনলে সত্যি খুব কষ্ট হয়। আগে আমাদের দেশের সংস্কৃতি-ঐতিহ্য নিয়ে কত প্রশংসা হত! আর এখন এই কথাগুলি কানে আসে। যা খুবই দুঃখের’।

 

তিনি বলে চলেন, এসবের জন্য আমরা ভারতীয়রাই দায়ী। দিনের পর দিন নিজেদের ঐতিহ্যকে অসম্মান করে চলেছি। দেখতে গেলে, আমরা লোক দেখানোর জন্যই যেন উন্নত হচ্ছি। কিন্তু আসলে অধ্যপতনই ঘটছে। মানুষ যেন পশুর মতো হয়ে উঠছে।

 

তিনি বলেন, যদিও পশুদের পাশবিক প্রবৃত্তিটা খুবই স্বাভাবিক৷ সেটাই ওদের ন্যাচারাল ইন্সটিঙ্কট। কিন্তু আমরা তো মানুষ! আমরা তো ওদের থেকেও খারাপ। পশুদের থেকেও আমাদের আচরণ খারাপ হয়ে যাচ্ছে। এভাবে কথায়, কথায় মোনালি দেশের বড় এক সমস্যার কথা জানালেন।

 

প্রসঙ্গত, এক সময় মোনালির পরিবার দেউলিয়া হয়ে যায়। পড়াশোনা বন্ধ করে দিতে হয় আর্থিক অভাবের কারণে। এমনকি গ্র্যাজুয়েশনও কম্পলিট করতে পারেননি তিনি। তবে সেসব বাধা পেরিয়ে আজ তিনি বলিউডের প্রথম সারির সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন।