ভারতীয় অভিনেতার বিরুদ্ধে মামলা প্রথম স্ত্রীর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৭ এএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
ওপার বাংলার বড় পর্দার অভিনেতা ও রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে বিতর্ক যেন থামছেই না। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে করায় হিরণের বিরুদ্ধে আনন্দপুর থানায় ইতোমধ্যে অভিযোগও জানিয়েছেন প্রথম স্ত্রী অনিন্দিতা। এবার সেই অভিযোগের ভিত্তিতেই হিরণের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।
জানা যায়, হিরণের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন অনিন্দিতা। সঙ্গে বিবাহিত অবস্থায় অবৈধ সম্পর্কের অভিযোগও করেছেন তিনি। এসব অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে শাস্তি হিসাবে হিরণের জেলও হতে পারে। অবশ্য এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই অভিনেতা।
এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে একটা লম্বা পোস্ট করেছিলেন হিরণের দ্বিতীয় স্ত্রী হৃতিকা গিরি। যদিও পরবর্তীতে সেই পোস্ট তিনি সরিয়ে নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে হৃতিকা অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতার দিকে তার বয়স নিয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ তোলেন। পোস্টে হৃতিকা আরও দাবি করেন, হিরণের সঙ্গে গত ৫ বছর ধরে তিনি দাম্পত্য সম্পর্কে রয়েছেন এবং হিরণ অনেক আগেই অনিন্দিতাকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে রেখেছেন।
ঋতিকা আরও লেখেন, ‘আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। ডিভোর্সের নোটিস আগেই পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা ৫ বছর আগেই করেছি। সবটাই অনিন্দিতা জানত।’
এর আগে অনিন্দিতা দাবি করেছিলেন, ছয় মাস আগেও হিরণ তাদের সঙ্গে এক বাড়িতে ছিলেন। এই বিষয়ে হৃতিকা লেখেন, ‘৬ মাসের জন্য হিরণ ওর সঙ্গে থাকেনি। ২০২৪-এর নভেম্বর থেকে ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত হিরণ ওর মেয়ের জন্য ওই বাড়িতে ছিল।’
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬









