ভারতীয় নির্বাচনের প্রভাবে কমছে পেঁয়াজ আমদানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ভারতে লোকসভা নির্বাচনের কারণে হিলি স্থলবন্দর দিয়ে চাহিদার তুলনায় ভারত থেকে পেয়াঁজের আমদানি অনেকটাই কমে গেছে। আর সে কারণে হিলি স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিপ্রতি আমদানি পেঁয়াজের দাম ২ থেকে ৩ টাকা দাম বেড়েছে।
শনিবার সরেজমিনে দেখা যায়, বন্দরে দুই দিন আগে প্রকারভেদে ভারতীয় আমদানি করা পেঁয়াজ ৯ থেকে ১০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকা দরে।
বন্দরের পেঁয়াজ আমদানিকারক এরশাদ আলম জানান, ভারতে লোকসভায় নির্বাচন হওয়ায় এবং সেদেশে রাস্তায় বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল-মিটিং অনুষ্ঠিত হওয়ায় ভারতীয় ট্রাক মালিকরা ট্রাক ভাড়া দিচ্ছে না। আর কেউ ভাড়া দিলে তাও আবার বেশি দামে ভাড়া দিচ্ছে। আর যে কারণে পেয়াঁজ আমদানি কমে গেছে।চাহিদার তুলনায় পেয়াঁজ আমদানি কম হওয়ায় একটু দাম বেশি। নির্বাচন শেষ হলে আবারও আমদানি বাড়বে এবং পেয়াঁজের দাম কমতে পারে।
বন্দরের আরেক আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, যেখানে বন্দরে প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক পেয়াঁজ লাগে, সেখানে ২০ থেকে ২৫ট্রাক আমদানি হচ্ছে। আমদানি কম হওয়ায় এবং চাহিদা বাড়তি থাকায় দাম দুই থেকে তিন টাকা বেড়েছে।
পেঁয়াজ কিনতে আসা মামুন নামের এক ব্যবসায়ী আরটিভি অনলাইনকে জানান, আমি দুই দিন আগে এই পোর্ট থেকে কম দামে পেঁয়াজ কিনেছি। আজ এসে শুনলাম দুই থেকে তিন টাকা কেজিতে দাম বেড়েছে। দাম বেশি হওয়ায় পেঁয়াজ কিনতে একটু সমস্যা হচ্ছে। কম দাম থাকলে আমাদের জন্য একটু ভালো হয়।
হিলি কাস্টমস তথ্যমতে, চলতি সপ্তাহের প্রথম কর্ম দিবস শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ২৫ ট্রাকে ৬১৭ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয়েছে।গত সপ্তাহে পেয়াঁজ আমদানি হয় ৮৬ ট্রাকে ১ হাজার ১৬৬ মেট্রিক টন।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল





