ভারতীয় পেঁয়াজ আসার খবরে দাম কমল কেজিতে ৩০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ভারতীয় পেঁয়াজ আসার খবরে দাম কমল কেজিতে ৩০ টাকা
ভারত গত পাঁচ মাস ধরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না করায় বাজার অস্থিতিশীল হয়ে উঠে, দাম চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে দেশের বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দিনাজপুরের হিলিতে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম এক দিনের ব্যবধানে প্রতি কেজিতে কমেছে ৩০ টাকার মতো।
বৃহস্পতিবার যে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৮০-১১০ টাকা তা আজ শুক্রবার বিক্রি হয় ৬০-৭০ টাকায়।
হিলি বাজারের আড়তদার দেলোয়ার হোসেন ও মঈনুলসহ কয়েকজন জানান, ভারত গত পাঁচ মাস ধরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না করায় বাজার অস্থিতিশীল হয়ে উঠে, দাম চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। তবে গত মাস থেকে প্রকার ভেদে ৭০-১২০ টাকা কেজিতে পেঁয়াজ বেচা-কেনা হচ্ছে। আর বুধবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়ায় দাম আরও পড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার দেশীয় বিভিন্ন জাতের পেঁয়াজ ৬০-৭০ টাকায় বিক্রি হলেও শুক্রবার সকাল থেকে তা কেজিতে ১০ টাকা কমেছে। তবে বেশি কমেছে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের দাম। প্রকার ভেদে এ পেঁয়াজ ৯০-১০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর চোরাই পথে আসা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
হিলি বাজারে আসা ভোক্তা নজির উদ্দিন বলেন, ‘তিন দিন আগে দেশি পেঁয়াজ ৮০ টাকা কেজিতে কিনতে হয়েছে। আজ শুক্রবার সকালে এসে দেখি একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বাজার ঘুরে জানলাম এখন নাকি ভারত থেকে পেঁয়াজ আসবে, তাই দাম কম।’
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয় যে বিভিন্ন রাজ্যে বিগত বছরগুলোর চেয়ে এবার পেঁয়াজের ভালো ফলন হওয়ায় কৃষকরা খুশি। কিন্তু ন্যায্যদাম না পেয়ে ইতোমধ্যে কৃষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তাই কৃষকদের স্বার্থে এবং পেঁয়াজের দরপতন ঠেকাতে আগাম প্রস্তুতি হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশে রপ্তানি প্রক্রিয়া শুরুর জন্য অতিদ্রুত পদক্ষেপ নিতে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, ‘ভারতের পেঁয়াজ রপ্তানিকারকদের কাছ থেকে এ ব্যাপারে কোনো চিঠি পাইনি। তবে আশা করা হচ্ছে খুব দ্রুত সময়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে।’
উল্লেখ্য, অভ্যন্তরীণ সংকট দেখিয়ে গেল বছরের গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর থেকে বাড়তে থাকে ভারতীয়সহ দেশীয় পেঁয়াজের দাম।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









