ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২:৪৫:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ভারতে অভিনেত্রীকে থাপ্পড়ের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

এক চড়ের ভিডিও নিয়ে তোলপাড় ভারতের বিনোদন দুনিয়া। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী সাক্ষী মালিক এবং অভিনেতা রাঘব জুয়েলের মধ্যে ঝগড়া; যা পৌঁছায় চড়-থাপ্পর হাতাহাতির পর্যায়ে। এসময়, সাক্ষী মালিক রাগে রাঘবের চুল ধরে টানছেন, প্রতিক্রিয়ায় রাঘব তাকে চড় মারছেন! পরে বন্ধুদের হস্তক্ষেপে থামানো হয় সেই মুহূর্ত।

এদিকে স্যোশাল মিডিয়ায় ভিডিওটি ছড়াতেই চাঞ্চল্য দেখা দিয়েছে নেটদুনিয়ায়। কেউ বলছেন, ‘এটা কি সত্যিই ঘটেছে?’, কেউ আবার বিস্ময়ে প্রশ্ন তুলছেন, ‘সাক্ষী এতটা রেগে গেলেন কেন?’ শুরু হয় নানারকম জল্পনা।

কিন্তু ভিডিওটি নিয়ে পরে যা জানা গেল, তা ধারণা থেকে সম্পূর্ণ আলাদা। আসলে এটি ছিল একটি অভিনয়ের মহড়ার অংশ! বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন দুজনেই।

রাঘব জুয়েল এবং সাক্ষী মালিক দুজনেই পরিষ্কার জানিয়ে দেন, এটা কোনো বাস্তব ঝগড়া নয়, বরং একটি থিয়েটার প্র্যাকটিস চলছিল। তারা চারজন মিলে একটি দৃশ্যের অনুশীলন করছিলেন মাত্র।

সাক্ষী বলেন, ‘এটা আমাদের অভিনয়ের মহড়া ছিল। কারও সম্মানহানি বা কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। আশা করি সবাই বিষয়টি বুঝবেন।’

রাঘব জুয়েলের কথায়, ‘আমরা প্রতিনিয়ত নিজেদের আরও ভালো অভিনেতা করে তোলার চেষ্টা করি। এই মহড়াও ছিল সেই প্রক্রিয়ারই একটা অংশ।’

উল্লেখ্য, ভারতের কানপুরের মেয়ে সাক্ষী মালিক প্রথমে বিজ্ঞাপন জগতে পা রাখেন। এরপর ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির জনপ্রিয় গান ‘বাম ডিগি ডিগি’-র মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে ওঠেন। ২০২৩ সালে তিনি অভিনয় করেন ‘ড্রাই ডে’ ছবিতে। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৭.৪ মিলিয়নেরও বেশি।