ভারতে ‘ইনসা’র প্রথম নারী সভাপতি চন্দ্রিমা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ এএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার
‘ইনসা’র সভাপতি চন্দ্রিমা সাহা। -ফাইল ছবি
ভারতের বিজ্ঞানের নিয়ন্ত্রক সংস্থা ‘ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি (ইনসা)’-র সভাপতি হলেন চন্দ্রিমা সাহা। অ্যাকাডেমির ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও নারীকে দেওয়া হল সর্বোচ্চ দায়িত্ব। ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে তিনি দায়িত্ব নেবেন।
এর আগে ইনসা-র সহ-সভাপতিও হয়েছিলেন চন্দ্রিমা। দিল্লির ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি’র প্রাক্তন অধিকর্তা চন্দ্রিমা এবার ইনসা-র ৩০ সদস্যের কাউন্সিলের প্রধান হলেন।
ছোটবেলা থেকেই ক্রিকেটে আগ্রহ চন্দ্রিমার। যা তাকে একজন প্রথম সারির নারী ক্রিকেটার করে তুলেছিল, জীবনের প্রথম পর্বে। পরে সেই ক্রিকেট ম্যাচেরই ধারাভাষ্য দিয়েছেন তিনি ‘আকাশবাণী’তে। চন্দ্রিমা পিএইচডি করেন আটের দশকে, ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি’থেকে।
তারপর অন্য পথ ধরে চন্দ্রিমার জীবনস্রোত। তিনি হয়ে ওঠেন দেশের এক জন প্রথম সারির জীববিজ্ঞানী। জীবনের একটা বড় সময়-পর্বে চন্দ্রিমার গবেষণার মূল বিষয়টাই ছিল, কোষের মৃত্যুর পথ পরিক্রমা। কী ভাবে কোন পথে কোষ ধীরে ধীরে এগিয়ে যায় মৃত্যুর দিকে। অনিবার্য হয়ে ওঠে কোষের মৃত্যু। যা তিনি হাতেকলমে প্রমাণ করে দেখিয়েছিলেন এককোষী ও বহুকোষী জীবে। সেই এককোষী জীবটি ছিল পরজীবী। যার নাম- ‘লেইশ্ম্যানিয়া’। এই ‘লেইশ্ম্যানিয়া’ পরজীবীই কালাজ্বরের অন্যতম কারণ। আর যে বহুকোষের উপর তিনি সেই মৃত্যুর পথ পরিক্রমা লক্ষ্য করেছিলেন, তা ক্যানসার কোষ।
চন্দ্রিমা জানিয়েছেন, দায়িত্ব নিয়েই তার প্রথম কাজটি হবে, বিজ্ঞানের নামে যে বুজরুকি চলে ভারতে, তার অবসান ঘটানো।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






